Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

চুয়াডাঙ্গায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:- বেশি দামে তরমুজ এবং অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নিউমার্কেট ও বড়বাজার এলাকায় ওই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে চুয়াডাঙ্গা নিউমার্কেট ও বড়বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিউমার্কেটে আমদানিকারকের ট্যাগবিহীন অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে মেসার্স রতন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক কামরুজ্জামানকে ৭ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ও আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে মেসার্স অনামিকা কসমেটিকসের মালিক মাসুদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বড়বাজার মোড়ে তরমুজের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স ইমরান ফল ভান্ডারে তরমুজের ক্রয় ভাউচার না রাখা ও কেজি দরে বিক্রয়ের অপরাধে মালিক ইমরান মিয়াকে ১ হাজার টাকা এবং মেসার্স রাজন ফল ভান্ডারের মালিক মো. রাজন আলীকে একই অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:43 pm, Thursday, 13 April 2023
48 Time View