Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফ ঈদ শুভেচ্ছা বিনিময়

জয়পুরহাট জেলা প্রতিনিধি:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।

শনিবার (২২ এপ্রিল) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ৫ পিলারের শূন্যরেখায় বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক বিএসএফের ভারতীয় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এসপি গোরাইকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। একই সময় মেইন পিলারের ২৮১ এর সাব ১৫ পিলারের শূন্যরেখায় ভারতের চকগোপাল ক্যাম্প কমান্ডার এসসি নান্দিকেও মিষ্টি উপহার দেওয়া হয়। এ সময় বিজিবি-বিএসএফ উভয়-বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার অসীম মারাক বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে।

এ সময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এসপি গোরাই ভারতীয় বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:25 pm, Saturday, 22 April 2023
24 Time View