Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বিদেশি ঋণের প্রকল্পে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:- বিদেশি ঋণের প্রকল্পে অগ্রাধিকার দিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ঋণের এসব অর্থ মিললে ডলারের যোগান কিছুটা বাড়বে।

মঙ্গলবার (৬ জুন) একনেক সভায় এ নির্দেশ দেন তিনি। মন্ত্রী, সচিবসহ প্রশাসনের কর্মকর্তাদের প্রাপ্যতার অতিরিক্ত গাড়ি বা আসবাবপত্র ব্যবহার করছেন কি না তা-ও খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।এদিন একনেক সভায় মোট ১৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ১১ হাজার ৩৮৭ কোটি টাকা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রুটে নতুন রেললাইন নির্মাণের ব্যয় বাড়ানো হয়েছে। বাস্তবায়নের মেয়াদ বেড়েছে ৫ বছর। এ সংক্রান্ত সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ২০১২ সালে প্রথম দফায় নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৮৪৮ কোটি টাকা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, মে মাসে মূল্যস্ফীতি কমবে এমন ধারণা থাকলেও উল্টো বেড়েছে। সরকারের যত কৌশল আছে সব প্রয়োগ করে পণ্য ও সেবার দাম কমিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:32 pm, Tuesday, 6 June 2023
39 Time View