Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

অনুমতি ছাড়া হজের চেষ্টায় সৌদিতে ১৭ হাজারের বেশি আটক

অনলাইন ডেস্ক:- বিনা অনুমতিতে হজ পালনের চেষ্টা করায় চলতি বছর ১৭ হাজারের বেশি মুসল্লিকে আটক করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গত শনিবার (১ জুলাই) নিশ্চিত করেছে এ তথ্য। আরব নিউজের খবর।

সৌদি জননিরাপত্তা ও হজ বিষয়ক নিরাপত্তা কমিটির প্রধান লে. জেনারেল মোহাম্মাদ আল বাসামি জানান, এ পর্যন্ত আটক করা হয়েছে ১৭ হাজার ৬১৫ জনকে। এদের মধ্যে আবাসন ও কর্মসংস্থান নীতি এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ৯ হাজার ৫০৯ জনের বিরুদ্ধে। হজ ক্যাম্পেইন পরিচালনাকারী ১০৫টি ভুয়া প্রতিষ্ঠানের উদ্যোক্তাও আছেন এই তালিকায়। তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের সময়ই ফিরিয়ে দেয়া হয়েছিল ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে। আটকে দেয়া হয় ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি যানবাহন। মক্কায় অবৈধভাবে প্রবেশে সহযোগিতায় জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন আরও ৩৩ জন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:58 pm, Tuesday, 4 July 2023
33 Time View