Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার জিজি হাদিদ

অনলাইন ডেস্ক:- আকর্ষণীয় পোশাক ও দুরন্ত র‌্যাম্পওয়াকের কারণে বরাবরই চর্চায় থাকেন আমেরিকার অন্যতম জনপ্রিয় মডেল জিজি হাদিদ। তবে এবার ভিন্ন এক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম। সম্প্রতি বিমানবন্দরে গাঁজাসহ জিজি হাদিদকে গ্রেপ্তার করেন পুলিশ।

চলতি মাসের শুরুতে ‘প্যারিস ফ্যাশন উইক’র কারণে ফ্রান্সে উড়াল দেন জিজি। অনুষ্ঠানটিতে অংশগ্রহণও করেছিলেন তিনি। কিন্তু কেম্যান আইল্যান্ডস থেকে আমেরিকায় ফেরার পথে বিমানবন্দরে গাঁজাসহ ধরা পড়েন এই মডেল। এ সময় তার সঙ্গে ছিলেন খুব কাছের বান্ধবী লিয়া নিকোল ম্যাকার্থি। তাদের কাছে খুব বেশি পরিমাণেই মাদক ছিল বলে জানা গেছে। বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেপ্তার করেন পুলিশ।

জানা গেছে, মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে হাজতবাস থেকে রেহাই পান জিজি ও লিয়া। এর আগেও ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’র একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন এই সুপারমডেল।

এ ছাড়া ব্যক্তিগত জীবনের কারণেও একাধিক বার চর্চায় উঠে এসেছেন জিজি। হলিউডে কানাঘুষা রয়েছে, ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। একাধিক বার একসঙ্গে দেখাও গেছে জিজি-লিওনার্দোকে। তবে কখনোই নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি এই দুই তারকা।এর আগে ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’র প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গে ছয় বছর প্রেমের সম্পর্কে ছিলেন জিজি। তাদের একটি সন্তানও রয়েছে, যার বয়স আড়াই বছর।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:43 pm, Wednesday, 19 July 2023
38 Time View