Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ওমানে নারী এমপি আটকের ঘটনা বিব্রতকর

ওমানের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া বাংলাদেশের সংরক্ষিত আসনের সংসদ সদস্য (চট্টগ্রাম) খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জন মুক্তি পেয়েছেন। এ ঘটনা বাংলাদেশিদের জন্য বিব্রতকর বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।ব্রিফিংয়ে সেহেলি সাবরীন এক প্রশ্নের উত্তরে জানান, ওমানে খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জন বাংলাদেশিকে আটক করে সে দেশের পুলিশ। এ ঘটনায় ওমানের বাংলাদেশ দূতাবাস আন্ডারটেকেন দিয়ে তাদের ছাড়িয়ে এনেছে। এ ১৭ জনের মধ্যে ওমান ছাড়াও সৌদি আরব ও আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন।

তিনি আরও জানান, ওমানে সভা-সমাবেশ করতে গেলে অনুমতি নিতে হয়। তবে তারা অনুমতি না নিয়ে সভা করায় তাদের আটক করা হয়। এ ঘটনা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিব্রতকর। আমরা আশা করি, প্রবাসীরা যে দেশে থাকেন, তারা সেখানের নিয়মকানুন মেনে চলবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে রাজনৈতিক সভা-সমাবেশ করার অভিযোগে গত ১ আগস্ট রাতে রয়্যাল ওমান পুলিশের সিআইডির একটি দল আটক করে। ওমানের আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিক অনুমতি ছাড়া সেদেশে সভা-সমাবেশ করতে পারেন না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:20 pm, Thursday, 3 August 2023
25 Time View