Jashore , Tuesday, 10 November 2026

কারও জানমালের ক্ষতি করলে বিএনপিকে ছাড় দেয়া হবে না, আ. লীগ নেতাদের হুঁশিয়ারি

মানিক মিয়া ঢাকা:- বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকায় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।

সেখানে ক্ষমতাসীন দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কারও জানমালের ক্ষতি করলে বিএনপিকে ছাড় দেয়া হবে না।শুক্রবার (২৫ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়েছে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনা শুনতে ঢাকা দক্ষিণের ২৪টি থানা ও ৭৫টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজির হয়েছেন এই শান্তি সমাবেশে।জানা গেছে, ৮ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে একাধারে যে সকল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হবে, সে সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেই সাথে, আগামী নির্বাচন পর্যন্ত রাজনীতির মাঠ কীভাবে দখল রাখতে হবে এবং বিএনপির যেকোনো ধরনের উসকানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভূমিকা কী হবে সে সব ব্যাপারেও দিকনির্দেশনা দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:54 pm, Friday, 25 August 2023
17 Time View