Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শতাধিক মানুষ অসুস্থ বিয়ে বাড়ির খাবার খেয়ে

পাবনা প্রতিনিধি:- পাবনার ঈশ্বরদীতে বিয়েবাড়িতে দাওয়াত খেয়ে শিশুসহ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে এ ঘটনা ঘটে।

পরে তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, পাবনা জেনারেল হাসপাতালে আট ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। বাকিরা নিজ নিজ বাসা ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পেটব্যথা, বমি, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ জন ভর্তি রয়েছেন। এরা সবাই বিয়েবাড়িতে দাওয়াত খেয়ে অসুস্থ হয়েছেন বলে জানান।

অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মো. আব্দুল্লাহর মেয়ে সুমি খাতুনের (২২) সঙ্গে একই ইউনিয়নের রূপপুর গ্রামের জিয়াউদ্দিন আফরের ছেলে মাসুদ রানার (২৯) বিয়ে হয়। বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথি ১২০ ও বরযাত্রী ৩০ জনসহ দেড় শতাধিক ব্যক্তিকে আপ্যায়ন করানো হয়।

পরে রাতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অনেকে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ও রাতে অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:14 pm, Sunday, 24 September 2023
50 Time View