সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
খালেদা জিয়াকে নিয়ে সরকারও সংবেদনশীল: ওবায়দুল কাদের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সরকারও সংবেদনশীল। সংবিধান যতোটুকু প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা দিয়েছে, তিনি তার পুরোটাই দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে যৌথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, সাজা স্থগিত করে বাসায় থাকা ও চিকিৎসা নেয়ার সুযোগ পৃথিবীতে বিরল নজির। পরিবার চাইলেও সংবিধান ও আইনের নির্বাহী বিভাগের হাতে কোনো ক্ষমতা নেই। তাকে এজন্য আদালতের শরণাপন্ন হতে হবে। এর বাইরে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।
সভায় ওবায়দুল কাদের আরও বলেন, যারা এখন আমাদের পতন দেখছে এই অক্টোবরে তাদেরই পতন ঘটবে। ধাক্কা দিলে পতন হবে তেমন দল আওয়ামী নয় বলেও মন্তব্য করেন তিনি।
Tag :


























