উত্তেজনা সৃষ্টির জন্যই মার্কিন নিষেধাজ্ঞা: পররাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক// উত্তেজনা সৃষ্টির জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বললেন, আরও মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না সে বিষয়ে সরকার কিছু জানে না।বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে পররাষ্ট্রম ন্ত্রণালয়ের সপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জানান, সোভারেইন কান্ট্রি ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বলেই বাংলাদেশের প্রতি বিশ্বের আগ্রহ বাড়ছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বাংলাদেশ সরকার কী উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে জানতেই মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছে।

তাদের কাছে দেশের নির্বাচনী পরিস্থিতি তুলে ধরা হয়েছে, সব বিষয়ে তাদেরকে ইতিবাচক মনে হয়েছে।এ কে আব্দুল মোমেন আরও বলেন, আগামী ২৪ অক্টোবর ব্রাসেলসে আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

ভারতে বাংলাদেশিদের ভিসামুক্ত যাতায়াত নিশ্চিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইওরা সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।