Jashore , Tuesday, 10 November 2026

বিশৃঙ্খলা না করার প্রতিশ্রুতি দিলে বিএনপিকে সমাবেশের অনুমতি দেবে ডিএমপি: স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো ধরনের বিশৃঙ্খলা না করার প্রতিশ্রুতি দিলে বিএনপিকে রাজধানী থেকে সমাবেশ করার অনুমতি দেবে ডিএমপি। এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মধুবাগে মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স ও খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদের কারণে বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ। আগামী নির্বাচনে যদি জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে জয়লাভ করে, তবে তারা আবারও ক্ষমতায় আসতে পারে। কিন্তু জনগণকে জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

২৮ অক্টোবর সমাবেশের বিষয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। একই সঙ্গে রাজনৈতিকভাবে আওয়ামী লীগও মাঠে থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:52 pm, Tuesday, 24 October 2023
20 Time View