বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গার সমতুল্য: ওবায়দুল কাদের
মানিক মিয়া :- গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপি জামাত অপশক্তি আবার নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির কর্মকাণ্ড নিয়ে জনমনে যে আতঙ্ক, সেটা সত্যি প্রমাণ হয়েছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল দখলের সাথে তুলনা করা যায় বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধান বিচারপতির বাসায়, পুলিশ হত্যা, হাসপাতালে অগ্নি সংযোগ এসবই ছিল তারেক রহমানের টেকব্যাক বাংলাদেশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করতে আবারও তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদেরের।
তিনি বলেন, বিচার ব্যবস্থাকে অবজ্ঞা ও অপমান করেছে বিএনপি। তারা গোটা রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে তারা তাদের রাজনীতির সন্ত্রাসী ধারা বাস্তবায়নে গোপন প্রস্তুতি নিচ্ছিল।


























