বিএনপি কার্যালয়ে ব্রিফিং করা বাইডেনের কথিত সেই উপদেষ্টা আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন:- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি কার্যালয়ে ব্রিফিং করা সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত ওই ব্যক্তির নাম মিয়া আরেফী। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক। আরেফী বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন বলে জানা গেছে।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরেফী। এসময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে। সেখানে জানানো হয়, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নন।