খালেদা জিয়া মুক্ত, মুক্তি দেয়ার কী আছে: আইনমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া :- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত। মুক্ত মানুষকে মুক্তি দেয়ার কী আছে বলে প্রশ্ন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে এ প্রশ্ন তোলেন তিনি। খালেদা জিয়াকে নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের চিঠির বিষয়ে কথা বলতে গিয়ে এ প্রশ্ন করেন।

আইনমন্ত্রী বলেন, নির্বাচন সংবিধান মতো হবে। যেটা ’৭২ সালের সংবিধানে ছিল। সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকারের অধীনেই ভোট হয় সেটাই আমাদের এখানে আছে। বিএনপি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। জনগণ যদি ভোট দেয় সেটা গ্রহণযোগ্য নির্বাচন। কে আসলো, কে আসলো না সেটা বিবেচ্য নয়।

আনিসুল হক জানান, সরকার এখন থেকে রুটিন কাজ করেবে। উন্নয়ন কাজগুলো চালু থাকবে। নতুন প্রকল্প হবে না। নীতিগত কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। বিচার বিভাগ স্বাধীন, সুপ্রিমকোর্টের অধীনে নিম্ন আদালত চলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসি যা বলবে, সে মোতাবেক তারা ব্যবস্থা নেবে।