দেশ-বিদেশ থেকে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে: তথ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন:- নির্বাচনকে সামনে রেখে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করে যাচ্ছে একটি মহল।

জাতির প্রয়োজনে আগের মতোই গণমাধ্যমকে সোচ্চার থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির’ সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় গুজব ছড়িয়েছে। গুজব ছড়ানোর জন্য তারা টাকাও দিচ্ছে।

একটি রাজনৈতিক মহল থেকে গুজব ছড়ানোর জন্য অর্থ দেয়া দুঃখজনক। আগের মতো এখন আর গুজব ছড়িয়ে কেউ পার পাবেন না। বিদেশে বসে গুজব ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সেই দেশের আইনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাছান মাহমুদ আরও জানান, অপরাধ প্রবণতা কমানোর জন্য সত্যিকার অর্থেই কেউ অপরাধ করে থাকলে তাকে বিচারের আওতায় আনা হবে।