Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

জন্মদিনে দুবাইয়ে নিয়ে না যাওয়ায় স্ত্রীর ঘুষি, প্রাণ গেল স্বামীর

অনলাইন ডেস্ক:- স্ত্রীর জন্মদিন উদযাপনের জন্য তাকে দুবাইয়ে নিয়ে যেতে রাজি না হওয়ায় বাকবিতণ্ডার পর স্বামীর নাকে ঘুষি মেরেছিলেন তিনি। স্ত্রীর এই এক ঘুষিতেই প্রাণ হারিয়েছেন স্বামী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে।

শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, পুনের ওয়ানাবদি এলাকায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। ওই এলাকার ৩৬ বছর বয়সী এক ব্যক্তির নাকে ঘুষি মেরে তাকে হত্যা করেছেন স্ত্রী।

জন্মদিন উদযাপনের জন্য তাকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিয়ে যেতে রাজি না হওয়ায় স্বামীর নাকে ঘুষি মেরেছিলেন তিনি।শুক্রবার পুনের ওয়ানাবদি এলাকার একটি আবাসিক ভবনে ওই দম্পতির অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নিখিল খান্না। নির্মাণ শিল্পের একজন ব্যবসায়ী ছিলেন তিনি।

ছয় বছর আগে রেনুকা নামের এক নারীকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি।ওয়ানাবদি থানার জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেছেন, শুক্রবার দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, স্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে তাকে দুবাইয়ে নিয়ে যেতে অস্বীকৃতি জানানোয় এবং বিলাসবহুল উপহার না দেওয়ায় নিখিলের সাথে রেনুকার ঝগড়া হয়।

এছাড়া কিছু আত্মীয়-স্বজনের সঙ্গে জন্মদিন উদযাপনের জন্য রেনুকা দিল্লি যেতে চাইলেও তার স্বামী অনুমতি দেননি। পুলিশ বলছে, এ নিয়ে দুজনের মাঝে তীব্র বাগবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে নিখিলের নাকে ঘুষি মারেন রেনুকা। আর ঘুষির আঘাত এতটাই বেশি ছিল যে নিখিলের নাক ও কিছু দাঁত ভেঙে যায়। প্রচণ্ড রক্তক্ষরণে নিখিল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মারা যান তিনি।

সূত্র: এনডিটিভি

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:50 pm, Saturday, 25 November 2023
25 Time View