Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীসহ স্বজনদের সম্পদের তথ্য চায় দুদক

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- স্বাস্থ্য অধিদপ্তরের ২১ জন কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবারের ৪৩ জনের সম্পদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুদকের সিনিয়র সচিব দিলোয়ার বখত।

প্রতিদিনই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আসছে বিস্তর অভিযোগ। এসব অভিযোগের অনুসন্ধানে নেমে একের পর এক বেরিয়ে আসছে নানা তথ্য। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি তাদের স্ত্রী-সন্তান ও স্বজনদের নামে বিপুল সম্পদের তথ্য মিলছে।

দুদক সচিব জানান, অনুসন্ধানে ২১ কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি তাদের স্বজনদের নামে মিলছে বিপুল সম্পদ। অনুসন্ধানে আরও অনেকের নাম বেরিয়ে আসবে বলেও জানান দুদক সচিব দিলোয়ার বখত।

স্বাস্থ্য অধিদপ্তরের হাজার কোটি টাকার কেরানি আবজাল, আর সবশেষ শতকোটি টাকার সম্পদের মালিক গাড়ি চালক আব্দুল মালেক। এমন দুর্নীতিগ্রস্তদের তালিকায় নাম এসেছে আরো ৪৪ জনের। তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের এমন বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়ে হতবাক দুদকও।

এরইমধ্যে কেরানি, অফিস সহকারি, গাড়ি চালকসহ ৪৫ জন কর্মচারীর অনুসন্ধান শুরু করেছে দুদক। সবশেষ এদের ২১ জন কর্মচারী এবং তাদের স্ত্রীসহ মোট ৪৩জনের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব কর্মচারীর রাজধানীতে নিজ নামে এবং স্ত্রীর নামে রয়েছে ফ্ল্যাট এবং প্লট। এছাড়া বেনামেও তাদের সম্পদ রয়েছে। যেসব সম্পদের কোনো বৈধ উৎস নেই।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:32 pm, Tuesday, 22 September 2020
30 Time View