Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

জীবননগরে ভেজাল মধু বিক্রি করায় জরিমানা 

চুয়াডাঙ্গার জীবননগর:- চুয়াডাঙ্গার জীবননগরে ভেজাল মধু বিক্রি করায় খন্দকার সুন্নাহ কালেকশনসকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ল্যাবে পরীক্ষা করে খন্দকার সুন্নাহ কালেকশনসের মধু ভেজাল বলে প্রমাণিত হয়। ল্যাব রিপোর্ট হাতে পাওয়ার পর খন্দকার সুন্নাহ কালেকশনে অভিযান পরিচালনা করে ভেজাল মধুসহ পণ্যের গায়ে লেবেল না থাকা, মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকার সত্ত্বেও পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ধারায় প্রতিষ্ঠানের মালিক নয়ন খন্দকারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, ল্যব টেস্টের মাধ্যমে মধুতে ভেজাল প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া মেয়াদ উত্তীর্ণ খেজুর, সরিষার তৈল, নারিকেল তেলে লেবেল না থাকায় ও মূল্য তালিকা পরিদর্শন না করার অপরাধের অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, জেলা নমুনা সংগ্রহকারী নাসির উদ্দীন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর অজয় কুমার উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:17 pm, Monday, 11 December 2023
49 Time View