Jashore , Tuesday, 10 November 2026

জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশন এরশাদের অনুরোধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রওশন এরশাদ। সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। এ সময় জোট না করার বিষয়ে অনুরোধ জানানো হয়।

সাক্ষাতের পরে সাংবাদিকদের এ তথ্য জানান রওশন এরশাদের মুখপাত্র মামুনুর রশীদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলেছি, জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছেন। তিনি অবৈধভাবে ক্যু করে পার্টি দখল করেছেন। জাতীয় পার্টির একটা খণ্ডিত অংশ নির্বাচনে যাচ্ছে। দলের শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। তাদের মনোনয়নবঞ্চিত করেছেন। এ কারণে নির্বাচন বর্জন করেছেন রওশন এরশাদ। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, জাতীয় পার্টির সঙ্গে জোট বা কোনো ধরনের সমঝোতা যেন না করা হয়। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করতে চাইলে যেন আমাদের সঙ্গে আগে আলোচনা করা হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় অঙ্গীকার করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। বলেছেন, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশ নেবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাতের সময় মশিউর রহমান রাঙ্গা, ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ ও কাজী মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:50 pm, Tuesday, 12 December 2023
22 Time View