Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার বাংলাদেশে পাঠিয়েছে রিয়াদ দূতাবাস

আন্তর্জাতিক অভিবাসী দিবসে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরন প্রেরণ করেছে।

সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায়কৃত ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকাস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের “Death Compensation Fund” এ প্রেরণ করা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় জোরদার কার্যক্রম শুরু করেছে। মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় আরও দ্রুততর করার জন্য ইতোমধ্যে দুইটি সৌদি ল’ফার্ম নিয়োগ দেয়া হয়েছে।

বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় এবং তা বাংলাদেশে প্রেরণ করায় নিহতদের পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:05 pm, Thursday, 21 December 2023
43 Time View