Jashore , Tuesday, 10 November 2026

দায়িত্বে অবহেলার অভিযোগে ঝিনাইদহের দুই থানার ওসি প্রত্যাহার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- দায়িত্বে অবহেলা ও নির্লিপ্ততার অভিযোগে ঝিনাইদহের শৈলকূপা থানা ও হরিনাকুন্ডু থানার দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, যারাই দায়িত্ব অবহেলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, যেকোনো ধরনের অভিযোগ, ভিডিও ক্লিপ বা প্রমাণ করার মতো কিছু পাওয়া গেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গতকাল তিনটি আসনের তদন্ত রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানায় নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।ওসিদের এতো রদবদলের পরও কেন নির্লিপ্ততা- এমন প্রশ্নে তিনি বলেন, গণহারে নির্লিপ্ততা নেই।

তবে দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। যেখানেই এমন ঘটনা ঘটেছে কমিশন ব্যবস্থা নিচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:43 pm, Saturday, 23 December 2023
50 Time View