Jashore , Tuesday, 10 November 2026

জনসভায় গান গাইলেন মমতাজ, হাততালি দিলেন প্রধানমন্ত্রী 

জাতীয় সংসদ অধিবেশনে গান করে প্রশংসা কুড়িয়েছেন দেশের ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ বেগম। তবে এবার যেন অতীতের সব আবেগ-অনুভূতিকে ছাড়িয়ে গেলেন এই গায়িকা ও মানিকগঞ্জ-২ আসনে নৌকা নিয়ে পরাজিত সাবেক সংসদ সদস্য। এবার তার গানে এক হয়ে মাতলো পুরো জনসভা। হাততালি আর সমর্থনে ভালোবাসা জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত জনসভায় গান পরিবেশন করেন সাবেক এই সংসদ সদস্য। মমতাজের এমন পরিবেশনায় মুগ্ধ হন জনসভায় উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সকলেই।

গানের শুরুতে মমতাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোট করে বলেন, আমাদের নেত্রী বলেছেন, এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকা বঙ্গবন্ধুর ছয় দফার নৌকা। এই নৌকা শেখ হাসিনার উন্নয়নের নৌকা।

এরপরেই গান শুরু করেন মমতাজ। গানের শুরুর লাইনে ছিল— ছিল নৌকা, আছে নৌকা, থাকবে নৌকা ইতিহাসে… বাংলাদেশের…উল্লেখ্য, এবারের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (নৌকা) মমতাজ বেগম পেয়েছেন ৭৮ হাজার ২৬৯ ভোট। ফলে ৬ হাজার ২৫৬ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিজয়ী হয়েছেন। আর পরাজিত হয়েছেন তিনবারের এমপি মমতাজ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:27 pm, Wednesday, 10 January 2024
11 Time View