Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শয্যাশায়ী প্রতুল গাইলেন গান, শুনলেন মমতা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তার অসুস্থতার খবর শুনে এসএসকেএম হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই অসুস্থ প্রতুল মমতাকে শোনালেন– ‘আমি বাংলায় গান গাই’। খবর হিন্দুস্তান টাইমসের।

ক্রমাগত নাক দিয়ে রক্তক্ষরণের কারণে চলতি বছরের শুরুতে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় এই বরেণ্য গীতিকারকে। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা এখন কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে।

সোমবার (১৫ জানুয়ারি) হাসপাতালে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। স্কুলের মঞ্চেই তার অভিনয় দক্ষতা টের পাওয়া যায়। ১৯৬৩ সালে প্রথমবারের জন্য গান লেখেন প্রতুল। জড়িয়ে পড়েছিলেন নকশাল আন্দোলনে। নকশালদের মধ্যে তিনি পরিচিত ছিলেন ‘সেজদা কমরেড’ নামে। এক দশক ধরে বেশ কয়েকটি গণসংগীত রচনা করেছেন।

ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করা প্রতুল মুখোপাধ্যায়ের প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৪ সালে। তার জনপ্রিয় বেশ কয়েকটি গানের মধ্যে উল্লেখযোগ্য ‘চার্লি চ্যাপলিন’, ‘ডিঙ্গা ভাসাও’, ‘আলু বেচো ছোলা বেচো’। তার গাওয়া ‘আমি বাংলায় গান গাই’ গানটি দুই বাংলায় আজও সমানভাবে জনপ্রিয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:27 pm, Tuesday, 16 January 2024
25 Time View