Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

চিকিৎসকের ছদ্মবেশে হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত ৩

ফিলিস্তিনি চিকিৎসকের ছদ্মবেশ ধরে দখলকৃত পশ্চিম তীরের একটি হাসপাতালে ঢুকে অভিযান চালিয়েছে একদল ইসরায়েলি সেনা। রোগী ভর্তি ভবনের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় তারা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেনিনের ইবনে সিনা হাসপাতালে ঘটে এমন ঘটনা। জানিয়েছে আল জাজিরা।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এ অভিযানের দৃশ্য। ইসরায়েলি বাহিনীর সদস্যরা কেউ কেউ নারীদের পোশাকে, কেউ আবার মেডিকেল স্টাফ সেজে প্রবেশ করেছে হাসপাতালটিতে। ভেতরে গিয়ে বের করে অস্ত্র।

তেল আবিবের দাবি, হাসপাতালটিতে কমান্ডোদের অভিযানে মৃত্যু হয় তিন ফিলিস্তিনির। এদের মধ্যে একজন হামাসের ও দুজন ইসলামিক জিহাদের সদস্য। ইসরায়েলের অভিযোগ, হাসপাতালে অবস্থান নিয়ে হামলার পরিকল্পনা করছিলো ফিলিস্তিনি সংগঠনটি।

হামাস জানায়, তাদের একজন সদস্যসহ ‘তিনজন যোদ্ধাকে হত্যা করেছে’ ইসরায়েলি বাহিনী। গুলিতে আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:53 pm, Tuesday, 30 January 2024
34 Time View