Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারে আগ্রহী নেপাল

বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে চায় নেপাল, এ কথা জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির সাথে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা জানান।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক ইস্যুসহ বন্দর ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। আমদানি-রফতানিতে বাংলাদেশের মোংলা-পায়রা বন্দর ব্যবহারে আগ্রহী নেপাল।

তিনি আরও বলেন, ভারতের ২৩ কিলোমিটার পথ ব্যবহার করে বাংলাদেশের সাথে সরাসরি বাণিজ্য করতে চায় দেশটি। এক্ষেত্রে বাংলাবন্ধা ও বুড়িমারি স্থল বন্দর ব্যবহার করবে নেপাল। ভারতের করিডোর ব্যাবহার করে স্থলপথে নেপালের সাথে যোগাযোগ দ্রুতই শুরু হবে। তিন দেশই এ বিষয়ে একমত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:29 pm, Tuesday, 13 February 2024
32 Time View