Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মিয়ানমারের সীমান্তরক্ষীসহ ৩৩০ নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে কাল

বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যসহ ৩৩০ নাগরিককে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নিজ দেশে ফেরত পাঠানো হবে। দেশটিতে সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষে তারা সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টায় নৌবাহিনীর তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানীতে বাহিনীটির জেটিঘাটে তাদেরকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, আশ্রয় নেয়া এসব নাগরিকদের বেশিরভাগই মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্য। এদের মধ্যে বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও পুলিশের সদস্য রয়েছে। আশ্রয় নেয়াদের মধ্যে বর্তমানে ৯ জন অসুস্থ রয়েছেন। তাদের মধ্যে ৫ জন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৪ জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, দেশটির অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক ধাপে বাংলাদেশে পালিয়ে এসেছিল তারা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে আশ্রয় দেয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:38 pm, Wednesday, 14 February 2024
25 Time View