Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

স্বাস্থ্যখাতকে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে জিরো টলারেন্স করে দিয়েছেন। যদি কোনো ভুল চিকিৎসা, কোনো গাফলতি হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সব চিকিৎসক খারাপ না। দেশে ভালো চিকিৎসকও আছে। চিকিৎসকরা কেনো গ্রামে থাকতে চায় না এ বিষয়ে তাদের সাথে কথা বলতে হবে। গ্রামে চিকিৎসকদের নিরাপত্তা কতটুকু আছে? তাদেরকে গ্রামে নিরাপত্তা দিতে পারলে অবশ্যই থাকবে। এ বিষয়ে কাজ করছেন বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, আমার প্রথম লক্ষ্য চিকিৎসা ব্যবস্থাটিকে সারাদেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে দেয়া। যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে সাবলম্বী করে গড়ে তোলা যায় তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা শহরে ভিড় করবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:28 pm, Monday, 26 February 2024
44 Time View