Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যেকোনো মূল্যে ওষুধের দাম কমানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

যেকোনো মূল্যে ওষুধের দাম কমানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। জানিয়েছেন, স্বাস্থ্য সচিবের সাথে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, হৃদরোগের চিকিৎসার জন্য হার্টের রিং বা স্টান্টিংয়ের ক্ষেত্রে সবশেষ নির্ধারিত দামই থাকবে। কেউ বেশি দাম নিলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বৈঠক শেষে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ জানান, ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়েনি। এর বাইরে যেসব ওষুধের দাম বেড়েছে, এর কারণ হিসেবে ডলারের দাম বৃদ্ধিকে দায়ী করেন তিনি।

তবে, এই বৈঠকে ওষুধের দাম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:16 pm, Tuesday, 27 February 2024
46 Time View