Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ঢাকায় আসবেন সৌদি যুবরাজ

চলতি বছরের দ্বিতীয়ভাগে ঢাকায় আসবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি সফর শেষে সোমবার (১১ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, সৌদিতে বাংলাদেশের ৩০ লাখ প্রবাসী কাজ করে দেশে রেমিট্যান্স পাঠায়। বাংলাদেশিদের যেকোনো ইস্যুতে রিয়াদ ত্বরিত ব্যবস্থা নেবে, সৌদি আরব সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তা নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলসহ নানা জায়গায় বিনিয়োগ করছে সৌদিরা। তাই সৌদির সাথে শুধু রেমিট্যান্স নয় বিনিয়োগের সম্পর্কও স্থাপন হয়েছে। দেশটিতে হজ, ওমরাহ ও ভ্রমণে ছোটখাটো কিছু জটিলতা যা আছে, তা দূর করতে ব্যবস্থা নেবে সৌদি কর্তৃপক্ষ।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ওআইসির মহাসচিবকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি সফরে মুসলিম সম্প্রদায়ের নেতাদের সামনে বলেছি, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। আর স্বাধীন ফিলিস্তিনে রাষ্ট্র ঘোষণায় সৌদিসহ মুসলিম বিশ্বকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:43 pm, Monday, 11 March 2024
30 Time View