Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

ঝিনাইদহে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু!

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর নাম শ্যামলী খাতুন (৪২)। তিনি উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আনিচুর রহমানের স্ত্রী। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে রতন হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, প্রায়ই নেশাগ্রস্ত ছেলে রতন তার মায়ের কাছে টাকা চাইতো। বুধবারও সে তার মায়ের কাছে টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে, একপর্যায়ে সে লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এ সময় তার মা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:03 pm, Thursday, 14 March 2024
54 Time View