Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশি আটক

অনলাইন:- পার্লিসে ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গভীর রাতে রাজ্যের বুকিত চাবাং, মুকিম টিটি টিংগি, পাদাং বেসার এবং পার্লিসের একটি স্পোর্টস স্কুলের নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। বাকি ৩ জনের মধ্যে ২ জন ইন্দোনেশিয়ার ও একজন জন ভারতীয় নাগরিক। আটকদের বয়স ১৯ থেকে ৫৪ বছরের মধ্যে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন বিন তালিব এক বিবৃতিতে জানান, ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট, পার্লিস জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপ সাপু নামের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে থেকে যাদের বৈধ কাগজপত্র নেই এবং যারা মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান করে আসছিল এমন ৪৯ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকের পর তাদের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালা পার্লিস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

পার্লিস রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, তারা মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী, পাসপোর্টের অপব্যবহার এবং  অনৈতিক কাজে জড়িত বিদেশিদের সাথে আপস করবে না। অবৈধ বিদেশিদের নিয়োগকারী বা রক্ষাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানায় অভিবাসন বিভাগ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:03 pm, Friday, 19 April 2024
79 Time View