দৌলতপুরে র‍্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া :- কুষ্টিয়া দৌলতপুরে র‍্যাব ১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প এর অভিযানে ০১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে।

শুক্রবার (১০ মে) রাত আনুমানিক ১:১৫ দৌলতপুরের হোগলবাড়ীয়া ইউনিয়নে র‍্যাব ১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম দিক নির্দেশনায় ১০ মে ২০২৪ খ্রিঃ রাত ০১:১৫ ঘটিকায় কুষ্টিয়া জেলার দৌলতপুর তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেন।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দ করে দৌলতপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।