Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

অনলাইন ডেস্ক:- ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি অনুমোদন দেয়া হয়েছে। যা চলতি অর্থবছরের চেয়ে ২ হাজার কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি সভায় এ অনুমোদন দেয়া হয়।এরমধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ব্যয় হবে ১ লাখ ৬৫ হাজার কোটি আর বৈদেশিক উৎস থেকে আসবে ১ লাখ কোটি টাকা।সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহণ ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন, স্বাস্থ্য, স্থানীয় সরকার, কৃষি ও পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এদিন স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের জন্য ১৩ হাজার ২৮৮ কোটি টাকা এডিপিও অনুমোদিত হয়েছে এনইসি সভায়। এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ৩২১টি। এরমধ্যে নতুন প্রকল্প ১ হাজার ২২৫টি।

সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, প্রকল্প বাছাইয়ে এবার সতর্ক অবস্থানে সরকার। এছাড়া গ্রামীণ অবকাঠামো ও শিক্ষা ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দিয়ে জেলাভিত্তিক প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:00 pm, Thursday, 16 May 2024
45 Time View