ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মামুনার রশিদ 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।

সভাপতি পদে মো. মামুনার রশিদ (মামুন কবিরাজ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য।রবিবার সকালে উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় কক্ষে উক্ত নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নির্বাচিত সকল অভিভাবক সদস্য,শিক্ষক প্রতিনিধিগণের সম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে মামুন কবিরাজকে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষনা করা হয়।উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেন বলেন, মাধ্যমিক শিক্ষা নীতিমালার আলোকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক প্রতিনিধি  ও  সকল অভিভাবক প্রতিনিধিদের নিয়ে সভা করা হয়।

উক্ত সভায় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মামুন কবিরাজের নাম প্রস্তাব করা হলে সর্ব সম্মতিক্রমে তা গৃহীত হয়। সেসময় সভাপতি হিসেবে আর কারো নাম প্রস্তাব হিসেবে উত্থাপন হয়নি।