Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

এক মাস ধরে ক্যাম্প থেকে লাপাত্তা বিএসএফের দুই নারী কনস্টেবল

অনলাইন ডেস্ক:- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রশিক্ষণ একাডেমি গোয়ালিয়রের তেকনপুর থেকে নিখোঁজ হয়েছেন দুই নারী কনস্টেবল। প্রায় এক মাস পেরিয়ে গেলেও হদিস মেলেনি তাদের।

একাধিক জায়গায় খুঁজেও সন্ধান না পাওয়ায় অভিযানে নেমেছে দেশটির বিভিন্ন গোয়েন্দ সংস্থা। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এই ঘটনায় আন্তর্জাতিক সীমান্তেও সতর্কতা জারি করা হয়েছে।

আকাঙ্ক্ষা নিখার এবং শাহানা খাতুন নামে এই দুই নারী কনস্টেবল ২০২১ সাল থেকে একাডেমিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন। দুইজনই গত মাসের ৬ জুন নিখোঁজ হন। সূত্রের মতে, তদন্তে তাদের ফোনে সন্দেহজনক কার্যকলাপ পেয়েছে নিরাপত্তা বাহিনী।

দুই কনস্টেবলের ফোন ট্র্যাক দেখতে পান মোবাইল ফোন দুটি নয়াদিল্লি, হাওড়া এবং বহরমপুরে ঘোরাঘুরি করছে।তাই বিএসএফ কর্তৃপক্ষ বিভিন্ন স্থানের ফোন রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার চেষ্টা করছে।

এছাড়া তদন্তে জানা গেছে, ওই দুই নারীকে সর্বশেষ বহরমপুরের বিকন হাসপাতালে দেখা যায় গত ৭ জুন। কিন্তু এরপর থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য নেই বিএসএফের কাছে।হুট করে প্রশিক্ষণ একাডেমি থেকে দুই নারী সদস্য নিখোঁজ হয়ে নড়চড়ে বসেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।

এই ঘটনা উদ্বেগের পাশাপাশি স্বেচ্ছায় একাডেমি ত্যাগের কারণ নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। নেপথ্যে কি অন্য কোনও কারণ আছে এ নিয়ে সন্দেহের দানা বাঁধছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:06 pm, Sunday, 7 July 2024
31 Time View