Jashore , Tuesday, 10 November 2026

জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত

Oplus_0

অনলাইন ডেস্ক:- আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দলের সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এই রাজনৈতিক দলটির সহযোগী সংগঠন ছাত্র শিবিরকেও নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে আশা করছে জোটটি।সোমবার (২৯ জুলাই) বিকেলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ সময় উল্লেখ করেন, সাম্প্রতিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে ১৪ দল।

ওবায়দুল কাদের দাবি করেছেন, বিএনপি, জামায়াত, শিবির ও ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ষড়যন্ত্রে লিপ্ত। চোরাগুপ্তা হামলা করে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে।

বিএনপি, জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে।জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার লক্ষ্যে সরকার কাজ করবে বলে আশা করে ১৪ দল এমনটাও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:19 pm, Monday, 29 July 2024
11 Time View