Jashore , Tuesday, 10 November 2026

জামায়াত-শিবিরের জঙ্গিরাই আমাদের ওপর থাবা বসিয়েছে: প্রধানমন্ত্রী

Oplus_0

অনলাইন ডেস্ক:- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ হিসেবে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জামায়াত-শিবির, বিএনপির জঙ্গিরা আজকে আমাদের ওপর থাবা বসিয়েছে।

সোমবার (জুলাই ২৯) বিকেলে গণভবনে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এটা আসলে কোনো রাজনৈতিক কিছু না।

এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। শিবির-ছাত্রদল, বিএনপি-জামায়াতের জঙ্গিরাই আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে, কোটা কোনো ইস্যু না। যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেগুলো ধ্বংস করা মানে বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা।

প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে চলে। সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থ-সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:29 pm, Monday, 29 July 2024
12 Time View