Jashore , Tuesday, 10 November 2026

আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ, প্রধানমন্ত্রী বললেন বিচার হবে প্রতিটি হত্যার

Oplus_0

অনলাইন ডেস্ক:- কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলমান পরিস্থিতির মধ্যে শনিবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গণভবনে বৈঠকে বসেন সরকারপ্রধান। বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা।

শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে আজ শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে তারা। গতকাল শুক্রবার তারা এই কর্মসূচি দেয়। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা ও আহ্বানের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা কী পদক্ষেপ নেয় তা এখন দেখার বিষয়।এদিকে, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থাও বাতিল করেছে সরকার।

ওই বৈঠকেই পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জানা গেছে, সৃষ্ট পরিস্থিতে শনিবার বিকেল ৪টায় গণভবনে বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সাথেও বৈঠক রয়েছে আওয়ামী লীগ সভাপতির। আগামীকাল রোববার বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গেও বসবেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:58 pm, Saturday, 3 August 2024
20 Time View