Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ছাত্রদের তোপের মুখে অব্যাহতি দিয়ে কর্মস্থল ছাড়লেন স্বাস্থ্য কর্মকর্তা

Oplus_0

মানিকগঞ্জ প্রতিনিধি:- মানিকগঞ্জের শিবালয়ে ছাত্রদের তোপের মুখে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির দায় স্বীকার করে স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে কর্মস্থল থেকে বিদায় নিলেন এক স্বাস্থ্য কর্মকর্তা।

শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারীর অব্যাহতি নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মকছেদুল মোমিন।মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থী ও হাসপাতাল সূত্র জানায়, শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী ২০২৩ সালে হাসপাতালে যোগদান করেন।

এরপর থেকেই তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, ভুয়া-বিল ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ, ছদ্মনামে হাসপাতালের ঠিকাদারী কাজসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে।সম্প্রতি হাসপাতালের এক সিনিয়র সেবিকা বদলিজনিত কারণে তার কাছে গেলে তিনি তাকে নানা কৌশলে বাসায় ডেকে নিয়ে কুপ্রস্তাব দেন। বিষয়টি জানতে পেরে একদল ছাত্র মঙ্গলবার দুপুরে হাসপাতালে যান।

পরে ঘটনাস্থলে যান জেলার সিভিল সার্জনও।পরে ছাত্রদের তোপের মুখে পড়ে সিভিল সার্জনের সামনেই তার বিরুদ্ধে আনা সকল দুর্নীতি ও অপকর্মের দায় স্বীকার করেন। একই সাথে স্বেচ্ছায় একটি অব্যাহতি পত্র দেন।

এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত ডাক্তার ফজলে বারীকে ভুয়া ভুয়া বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রদের সামনেই সরকারী গাড়ীতে করে কর্মস্থল থেকে বিদায় নিয়ে চলে যান তিনি।

অভিযুক্ত ডা. মোঃ ফজলে বারী স্থানীয় সাংবাদিকদের কাছেও নিজের দোষ স্বীকার করে অব্যাহতি নেয়ার বিষয়টি জানান।এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মকছেদুল মোমিন ঘটনার সত্যতা স্বিকার করে জানান, শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী নিজেই তার অপকর্মে দায় স্বিকার করে তিনি আর এই ষ্টেশনে থাকবে না মর্মে অঙ্গিকার দিয়ে চলে গেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:33 pm, Wednesday, 21 August 2024
50 Time View