Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ঢামেকে চিকিৎসকদের কর্মবিরতি, বন্ধ চিকিৎসা সেবা

Oplus_0

অনলাইন ডেস্ক:- চিকিৎসকদের ওপর হামলা এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেবাদান বন্ধ রেখেছেন ডাক্তাররা।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই জরুরি বিভাগসহ অন্যান্য বিভাগে তারা কর্মবিরতিতে রয়েছেনফলে, বন্ধ আছে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারের চেম্বার। আইসিইউ চালু থাকলেও দেখা মিলছে না ডাক্তারের। গুরুতর রোগী থাকায় সেখানে নার্সরা রয়েছেন। বন্ধ আছে হাসপাতালের বহির্বিভাগও। ফলে সকাল থেকে অনেক রোগীকে চিকিৎসার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

চিকিৎসকদের এই কর্মবিরতিতে পুরো হাসপাতালের চিকিৎসাব্যবস্থা স্থবির হয়ে পড়েছে।চিকিৎসকদের এই কর্মবিরতিতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।এর আগে, শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধর করা হয়।

এ ঘটনায়, দোষীদের গ্রেফতারে আলটিমেটাম দেন ডাক্তাররা। তবে, ২৪ ঘণ্টার সেই সময়সীমা পার হওয়ার আগেই তারা কর্মবিরতিতে গেলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:35 pm, Sunday, 1 September 2024
72 Time View