সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
নতুন রাজনৈতিক দল ‘ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি’র আত্মপ্রকাশ
অনলাইন ডেস্ক:– নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
হাফেজ মাওলানা মাহমুদ আব্বাসকে আহবায়ক ও হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। একই সাথে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ১৪ দফা কর্মসূচিও ঘোষণা করে দলটি।ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকলের অধিকার নিশ্চিত করা, চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও বেকারত্ব দূর করতে ভূমিকা পালনে অঙ্গিকার করে দলটি।
এ সময় বক্তারা বলেন, সারাবিশ্বে মুসলিমদের ঐক্য গড়ে তোলার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা এবং ইসলামের নীতির আলোকে রাষ্ট্র গঠনই ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটির প্রধান লক্ষ্য। বলা হয়, এ সময় দেশের সার্বভৌমত্ম ও সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দলটি।
Tag :


























