Jashore , Monday, 9 November 2026

ইউপি চেয়ারম্যানরা এখনও বহাল কী করে, প্রশ্ন রিজভীর

অনলাইন ডেস্ক:- ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসর অনেক সচিব ও কর্মকর্তারা এখনও বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতার চেষ্টা করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাঙ্গ-পাঙ্গরা এখনও বিদায় নেয়নি, তারা প্রশাসনের অনেক জায়গায় আছে।

শেখ হাসিনার জন্য কাজ করা অনেক সচিবসহ কর্মকর্তারা এখনও আছে। তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি এবং নাশকতার চেষ্টা করছে। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।রিজভী বলেন, ইউনিয়নের চেয়ারম্যানরা এখনও বহাল আছে কেন? এরা কেউ নির্বাচিত নয়, শেখ হাসিনা সিলেকশন করে তাদের নাম দিয়েছে। তাহলে সেই ইউপি চেয়ারম্যানরা আজও টিকে আছে কি করে?

এরাতো শেখ হাসিনার ভিত্তি হিসেবে কাজ করবে।বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, দেশের টাকা তো শেখ হাসিনার না।কিন্তু তিনি অবাধে লুট করে বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনার আমলে ১৬০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। তার পরিবারের আত্মীয়-স্বজন এমপি-মন্ত্রী এবং তার ব্যবসায়ীরা এর সঙ্গে জড়িত।রিজভী বলেন, শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। যাতে কোনো রাজনৈতিক দল জনগণের ওপর অত্যাচার করে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে।

এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, সৌদি পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:27 pm, Friday, 20 September 2024
17 Time View