সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেফতার
অনলাইন ডেস্ক:- সাবেক এমপি ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলশানে অভিযান চালানো হয়। সেই অভিযানে সাবেক এমপি ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেফতার হন।জানা যায়, গত ৪ আগস্ট, নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। সেই ঘটনায় দায়েরকৃত ‘আক্রমণ ও হত্যা’ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তার বাবার গ্রেফতারের বিষয়টি জানান।উল্লেখ্য, এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
Tag :


























