Jashore , Monday, 9 November 2026

আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার বা নির্বাচন অসম্ভব: জয়

অনলাইন ডেস্ক:- আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

তবে, নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৮ মাসের যে সময়সীমা উল্লেখ করেছেন তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। যদিও আওয়ামী লীগ আরও আগে নির্বাচন প্রত্যাশা করেছিল বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।বুধবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তার মতে, দেশের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব।

অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছে, তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচনের আয়োজন করবে।গতকাল মঙ্গলবার রয়র্টাসে প্রকাশিত সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেড় বছরের মধ্যেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত। তবে ‘পরিস্থিতি যাই হোক না কেনো’ তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন।সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষাপটেই সাম্প্রতিক অবস্থা, নির্বাচনী আবহ ও দেশ সংস্কারে দলের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তার একান্তই নিজের বলেও উল্লেখ সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক এ উপদেষ্টা।এ নিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, এটা তার (শেখ হাসিনা) সিদ্ধান্ত। এ মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই। ইউনূস সরকার তাদের ওপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে, সেটা আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।

গত মাসে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় দাবি করেছিলেন, শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায় বলেও উল্লেখ করেছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:01 pm, Wednesday, 25 September 2024
20 Time View