Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আজ থেকে ভারতে যাচ্ছে পদ্মার ইলিশ

Oplus_131072

অনলাইন ডেস্ক:- দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছাবে বাংলাদেশের ইলিশ। বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতা, হাওড়াসহ চারটি বাজারে পৌঁছাবে ইলিশের প্রথম চালান।প্রথম চালানে ২টি ট্রাকে ৮ টন ইলিশ যাচ্ছে।

আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে এ মাছ পাওয়া যাবে সেখানকার খুচরা বাজারে।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বুধবার ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১২ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করতে পারবেন বাংলাদেশের রফতানিকারকরা।

ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। ৪৯টি প্রতিষ্ঠান আবেদন করলে ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে। প্রতি কেজির দাম পড়ছে ১০ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় এক হাজার ১৮০ টাকা। তবে রাজধানীতে এক কেজি ওজনের প্রতি পিস ইলিশের কেজির দাম পড়ছে মানভেদে ১৬০০ থেকে ১৯০০ টাকা।

রফতানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজ ও স্বর্ণালী এন্টারপ্রাইজ ৪ টন করে রফতানি করছে। আমদানিকারক ভারতের আরএস ইন্টারন্যাশনাল ও আরজে ইন্টারন্যাশনাল। কার্গো অফিসার জানিয়েছেন, কাগজপত্রের কাজ শেষ হলে ইলিশ দ্রুত ভারতে পাঠিয়ে দেয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:37 pm, Thursday, 26 September 2024
26 Time View