সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
রিমান্ডে অসুস্থ সাবেক মন্ত্রী শাজাহান খানকে নেয়া হলো ঢামেকে
অনলাইন ডেস্ক:- সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান রিমান্ডে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দুুপুর সাড়ে তিনটার দিকে অসুস্থ অবস্থায় ডিবি কার্যালয় থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার একটি মামলায় চারদিনের রিমান্ডে ছিলেন শাজাহান খান।বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মুজাহিদুল ইসলাম। তিনি জানান, যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিনি চারদিনের রিমান্ডে আছেন।
ডিবি কার্যালয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে বিকেলের দিকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।এর আগে, গত শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। পরে চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যাওয়া হয়।
Tag :


























