Jashore , Monday, 9 November 2026

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী ৩ দিনের রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

এদিকে র‍্যাব সূত্র থেকে জানা যায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে একটি বিক্ষোভ মিছিলে জামায়াতের কর্মী আবদুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে গত ২৭ আগস্ট ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়। নিহত আবদুস সালামের শ্বশুর সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

এই মামলায় সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়।উল্লেখ্য, তাহজীব ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হলেও ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে হেরে যান। মুক্তিযুদ্ধের আগে ও পরে ছাত্রলীগকে নেতৃত্ব দেয়া প্রয়াত নূরে আলম সিদ্দিকীর ছেলে তাহজীব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:23 pm, Friday, 8 November 2024
20 Time View