Jashore , Monday, 9 November 2026

কে নির্বাচন বা রাজনীতি করবে তা জনগণ ঠিক করবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:- ভারতের সহায়তায় ফ্যাসিবাদীরা নতুন করে চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, আমরা কোনো দলকে নির্বাচনে আনতে মানা করিনি।

কিন্তু শেখ হাসিনাসহ যারা মানুষ খুন করেছে, বিদেশে টাকা পাচার ও দেশের সম্পদ নষ্ট করেছে তাদের সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন কাকে রাজনীতি করতে দেবেন কাকে দেবেন না। এখানে আমরা কেউ নই, এ দায়িত্ব আমাদের নয়।তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে। তাকে যে কষ্টে রাখা হয়েছিল তা চিন্তাও করতে পারবেন না। তারপরও তিনি কখনো মাথা নত করেননি।

তিনি মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছেন। বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। আমরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা করছি।বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সরকারের জঞ্জাল সাফ করার দায়িত্ব অন্তবর্তী সরকারের। এসময় আবারও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। এছাড়া সরকারকে সহযোগিতা ও সমর্থনের পাশাপাশি ধৈর্য্য ধরে এগোতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদীন, চেয়ারপারনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অন্যান্যরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:44 pm, Wednesday, 20 November 2024
25 Time View