Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা

Oplus_131072

কাকলি সুলতানা ঢাকা:- রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুজ্জামান নূরকে চিকিৎসার জন্য দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থী তার ওপর হামলা চালান। পরে শিক্ষার্থীদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য পরিচালককে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আমরা ঘটনাটি সম্পর্কে জেনেছি। সেই সময় কারা কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিল। আর যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসা যেন ঠিকমতো হয় সেই চেষ্টা চলছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:01 pm, Saturday, 30 November 2024
145 Time View