তরুণ সাংবাদিক হেলাল পাচ্ছেন স্বীকৃতি পুরষ্কার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিনিধি :- বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ,বাসপ’র ‘বাসপ পুরষ্কার’- ২০২০ পাচ্ছেন, কুষ্টিয়ার দৌলতপুরের সংবাদকর্মী হেলাল উদ্দিন। ১৯৯৯ সাল থেকে বেশকিছু ক্যাটাগরিতে এই সম্মাননা পুরষ্কার দিয়ে আসছে সংগঠনটি।

২০ অক্টোবর এক চিঠিতে কাজের স্বীকৃতি স্বরূপ হেলাল উদ্দিন কে তার পুরষ্কার গ্রহনের জন্য আহ্বান জানানো হয়।

আগামী ৩১ অক্টোবর বিকালে রাজধানীর ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তন’ -এ দেয়া হবে ‘বাসপ পুরষ্কার-২০২০’।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, প্রধান আলোচক থাকবেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। এছাড়া অতিথি থাকবেন একুশে পদক প্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার সহ বিশিষ্ট ব্যাক্তিরা।

বাসপ চেয়ারম্যান কবি রানা হোসেনের সভাপতিত্বে এদিন বিকালে পুরষ্কার গ্রহণ করবেন দৈনিক বাংলাদেশের আলো, জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র , দৌলতপুর উপজেলা প্রতিনিধি ,আইপি টিভি কেটিভি বাংলা এবং স্থানীয় দৈনিক আরশীনগরের দৌলতপুর উপজেলা প্রতিনিধি হেলাল উদ্দিন। গেল বছর ছয়েক প্রশংসার সাথে কাজ করে আসছেন তরুণ সাংবাদিক হেলাল উদ্দিন। স্থানীয় সাংবাদিক সংগঠন দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।